গাইবান্ধার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের ৮ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার সন্ধ্যা থেকে সোমবার ভোর পর্যন্ত এ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোশাররফ হোসেনজানান, নাশকতা মামলায় বিএনপির দুইকর্মী, জামায়াতের তিন কর্মী ও শিবিরের তিন কর্মী রয়েছেন। তাদের বিরুদ্ধে গাড়ি ভাঙচুর ও গাড়িতে অগ্নিসংযোগের মামলা রয়েছে।

পুলিশ হেফাজতে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে দুপুরের মধ্যে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলেও জানান তিনি।

এআর