ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মাঝকান্দিতে একটি মিনি ট্রাক উল্টে রাস্তার পাশে খাদে পড়ে দু'জন নিহত হয়েছেন।

সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। হাইওয়ে পুলিশ লাশ উদ্ধারের পর দুর্ঘটনা কবলিত মিনি ট্রাকটি জব্দ করেছে।

করিমপুর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে কর্মরত এসআই মো. আবু সাঈদ জানান, ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর অংশের মাঝকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি (ঢাকা মেট্রো ড-১৪-৫৪০৬) রাস্তার পাশের খাদে পড়ে যায়।

এতে ট্রাকে থাকা প্লেন সিটের নিচে চাপা পড়ে দুই ব্যক্তি মারা যান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধারের পর ট্রাক টিকে জব্দ করে।

এআর