জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসির রায়ের প্রতিবাদে কক্সবাজারে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত-শিবির।
জেলা জামায়াত কার্যালয় থেকে বুধবার বিকাল ৪টায় একটি মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শেষে শহরের বার্মিজ মার্কেট এলাকায় এক সমাবেশের আয়োজন করা হয়।
মিছিলে জেলা জামায়াত ও শিবিরের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অপরদিকে মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসির রায়কে স্বাগত জানিয়ে মিছিল করেছে জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনগুলো।
জেআই





