রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। মঙ্গলবার সকাল ৮ টা ২৬ মিনিটে তিনি সেখানে উপস্থিত হন। এরপর সকাল সাড়ে ৮টার দিকে নামাজ শুরু হয়।
এর আগে ইসলামের বিবিধ বিষয় নিয়ে আলোচনা করেন জাতীয় বায়তুল মোকাররমের খতিব অধ্যাপক মাওলানা মোহাম্মদ সালাহ উদ্দীন।
ঈদের প্রধান জামায়াত সুপ্রিম কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে। এতে ইমামতি করছেন জাতীয় বায়তুল মোকাররমের খতিব অধ্যাপক মাওলানা মোহাম্মদ সালাহ উদ্দীন। নামাজ শেষে দেশের কল্যান, ফিলিস্তিনসহ বিশ্বের সকল মানুষের শান্তি-সমৃদ্ধ কামনা করে তিনি মোনাজাত করেন।
ঈদগাহ ময়দান কানায় কানায় পূর্ণ ছিল।পেন্ডেলের বাহিরে যারা ছিল তাদের নামাজে কিছুটা বিলম্ব হয়েছে।তারপরও বৃষ্টি উপেক্ষা করে নামাজ আদায় করেছে হাজার হাজার ধর্মপ্রান মানুষ।
এ জামায়াতে সুপ্রিম কোর্টের বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদ ও সাংবাদিকসহ সকল শ্রেণি পেশার মানুষ এ জামায়াতে অংশ নিয়েছেন।
ঢাকা, কেএ, ২৯ জুলাই, টাইমনিউজবিডি.কম, এসএইচ





