দেশব্যাপী ২০ দলীয় জোটের চলমান হরতাল ও অবরোধের সমর্থনে মিছিল ও পিকেটিং করে ইসলামী ছাত্রশিবির গাজীপুর মহানগরী।

মহানগরীর প্রচার সম্পাদক হাসান মেহরাবের নেতৃত্বে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মিছিল অনুষ্ঠিত হয়। এসময় রাস্তায় আগুন জ্বালিয়ে পিকেটিং করে হরতাল সমর্থকরা।

মিছিলে আরো উপস্থিত ছিলেন, জেলা শিবিরের মানব উন্নয়ন সম্পাদক তারেক হাসান, শিবির নেতা আব্দুসসালাম, মোনাব্বির, ছাত্রনেতা উজ্জ্বল প্রমুখ।

এসময় প্রচার সম্পাদক হাসান মেহরাব সবাইকে হরতাল সহ সকল আন্দোলনের সাথে শরিক হয়ে সরকার পতনের কার্যকরী ভূমিকা রাখতে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করার আহবান জানান।

এআর