চট্টগ্রাম নগরীর অন্যতম শিক্ষা প্রতিষ্টান সরকারি হাজ্বী মুহাম্মদ মহসিন কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দৌড় প্রতিযোগিতায় ১ম স্থানকে কেন্দ্র করে ছাত্রলীগের দুগ্রুপের মাঝে সংঘর্ষ হয়। এতে আহত হয়েছেন অন্তত ৫ জন।

দুপুর ( ৬ জানুয়ারী) ১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জয় ঘোষ নামে এক শিক্ষার্থী ছুরিকাহত হয়ে গুরুতর আহত হয়েছেন। বর্তমানে চমেকে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীর সূত্রে জানা যায় কলেজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার প্রথম দিনে দৌড় প্রতিযোগিতায় নিজেদের দলের প্রতিযোগী কে ১ম স্থানকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় মহিউদ্দীন গ্রুপ ও নুরুল ইসলাম বিএসএসি গ্রুপ।সংঘর্ষ চলাকালীন ক্রীড়া প্রতিযোগিতা বন্ধ হয়ে যায়। পুরা কলেজ ক্যাম্পাসে আতংক ছড়িয়ে পড়ে।

এই ব্যাপারে কলেজ অধ্যক্ষ প্রফেসর অঞ্জন কুমার নন্দী জানান কলেজ ক্রীড়া প্রতিযোগিতায় ছাত্রলীগের ছেলেদের মাঝে সামান্য সমস্যা হয়েছে।বর্তমানে পরিস্থিতি শান্তময় ও ক্রীড়া প্রতিযোগিতা চলছে।

ক্রীড়া প্রতিযোগিতার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ কর্মকর্তা জানান, ছাত্রলীগের দুগ্রুপের ভুলবুঝাবুঝিতে সংঘর্ষ হয়।বর্তমান পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে।

এমই/মাসুম