বেসরকারী টেলিভিশন চ্যানেল এনটিভির রাজবাড়ী জেলা প্রতিনিধি আহসান হাবীব টুটুল সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকালে এ দুর্ঘটনা ঘটে। বর্তমানে ফরিদপুর সমরিতা হাসপাতালের চিকিৎসা চলছে।
জানা গেছে, বিকালে ব্যক্তিগত কাজ শেষে ফরিদপুর থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন টুটুল। পথে রাজবাড়ীর বসন্তপুর রেলগেট এলাকায় ব্যাটারি চালিত একটি অটোবাইককে সাইড দিতে গিয়ে মোটরসাইকেল নিয়ে রাস্তার ওপর পড়ে যান তিনি। এতে টুটুল গুরুতর আহত হন।
ঢাকা, ৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





