কুমিল্লার মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক কামাল উদ্দিন ভূইয়াকে রোববার সন্ধ্যায় নগরীর ঝাউতলা এলাকা থেকে আটক করেছে মুরাদনগর থানা পুলিশ।
সূত্রে জানা যায়, কুমিল্লা নগরীর পার্সপোট অফিস থেকে স্ত্রীর পাসর্পোট নিয়ে কুমিল্লার নিজ বাসায় যাওয়ার সময় নগরীর ঝাউতলা এলাকা থেকে তাকে আটক করে জেলা ডিবি অফিসে নিয়ে যায়। পরে মুরাদনগর থানার পুলিশসহ একদল ডিবি পুলিশ কামাল উদ্দিন ভূইয়াকে দেবিদ্বার থানায় হস্তান্তর করে।
এ ব্যাপারে দেবিদ্বার থানার এস আই জাকির হোসেন জানান, নিরাপত্তা জনিত কারণে মুরাদনগর থানায় না রেখে দেবিদ্বার থানায় কামাল উদ্দিন ভূইয়াকে রাখা হয়েছে।
এ ব্যাপারে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, তার বিরুদ্ধে ৪/৫টি মামলা রয়েছে মুরাদনগর থানায়। সে দেবিদ্বার থানায় রয়েছে।
এ বিষয়ে কুমিল্লা গোয়েন্দা পুলিশ (ডিবির ওসি) মনজুর আলম জানান, মুরাদনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান (পিপিএম) তাকে গ্রেফতার করে কিছুক্ষণ ডিবির হাজতখানায় রেখে পরে দেবিদ্বার থানায় নিয়ে গেছে।
এআর





