চট্টগ্রামে বাকলিয়া থানার পূর্ব বাকলিয়া হাটখোলা এলাকার একটি বাড়িতে থেকে জামায়াতে ইসলামীর ৫ কর্মীকে গ্রেফতার করেছে বাকলিয়া থানা পুলিশ।
শনিবার রাত ৯টার দিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, পূর্ব বাকলিয়া ওয়ার্ড জামায়াতের সভাপতি নুর আহাম্মদ, আবদুর নুর (৫০), নজরুল ইসলাম (৩৮), এফ কবির উদ্দিন সরকার (৪০) এবং নুর আলম (৩৫)।
ইআর





