দেশব্যাপী ২০ দলীয় জোটে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জয়পুরহাট জেলা শাখা।
রোববার সকাল ১০টায় জয়পুরহাট আমতলী থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
এসময় মিছিলে উপস্থিত ছিলেন জেলা শিবিরের দপ্তর সম্পাদক ওমার ফারুক, শহর সভাপতি ইমরান হোসেন, কলেজ সভাপতি মুহা.মাহফুজুর রহমান, মাদ্রাসা সভাপতি আহসান হাবিব, আব্দুল্লাহ আল মাহমুদ, শামিম মন্ডল, সওকাত আলী, মুজাহিদুল ইসলাম প্রমুখ।
এমকে





