জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরীকে মনোনয়ন না দেওয়ায় বিক্ষোভ মিছিল করেছেন দলীয় নেতাকর্মীরা।
এসময় তারা ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেসকে আটকে রেখে বিক্ষোভ করতে থাকেন।
শুক্রবার দিনগত রাত ১১টা থেকে বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল শুরু করেন তারা।
এদিকে শহরের রেলগেট, পাঁচরাস্তার মোড় ও দয়াময়ী এলাকায় সড়কে অগ্নিসংযোগ করেন বিক্ষোভকারীরা।
এছাড়া মনোনয়নপ্রাপ্ত জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট জাহিদ আনোয়ারের চেম্বার ভাঙচুর এবং সদর, মাদারগঞ্জ, মেলান্দহ ও সরিষাবাড়ি বিক্ষোভ মিছিল ও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।
এমবি





