চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার বারইপাড়া এলাকায় মাইক্রোবাসচাপায় দুই কিশোর নিহত হয়েছে।
শনিবার ভোরে বারইপাড়া বহদ্দার পুকুর পাড় নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এক নারী গুরুতর আহত হয়েছেন। পুলিশ মাইক্রোবাসটি আটক করলেও এর চালক পালিয়ে গেছে। হতাহতরা ছিন্নমূল হওয়ায় পুলিশ তাদের নাম পরিচয় নিশ্চিত করতে পারেনি।
চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাজাহান কবির জানান, ভোরে একটি বেপরোয়া গতির মাইক্রোবাস বিদ্যুতের খুটিকে ধাক্কা দিয়ে পাশের ডাস্টবিনের ভিতরে ঢুকে যায়। এই সময় ডাস্টবিনের ভিতরে বোতল কুড়ানোর সময় আনুমানিক ৩৫ বছর বয়সী এক নারী এবং ১২ থেকে ১৪ বছর বয়সী দুই কিশোর মাইক্রোবাসের নিচে চাপা পড়ে। এতে দুই কিশোর ঘটনাস্থলেই নিহত হয়। আহত ওই নারীকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এমই





