গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল পল্লীতে আগুন দেওয়ার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য সরাসরি জড়িত মর্মে প্রতিবেদন দিয়েছে বিচার বিভাগীয় তদন্ত কমিটি। সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় রবিবার ৬৫ পৃষ্ঠার এই প্রতিবেদন দাখিল করেছেন গাইবান্ধা জেলার মূখ্য বিচারিক হাকিম।

এ বিষয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু জানিয়েছেন, বিচার বিভাগীয় প্রতিবেদন রবিবার বিকেলে জমা হয়েছে। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার অফিসে এ প্রতিবেদন গ্রহণ করে দেওয়া প্রাপ্তি স্বীকারের একটি কপি হাতে পেয়েছি। ৬৫ পৃষ্ঠার এই প্রতিবেদনের সঙ্গে ১ হাজার ১ পৃষ্ঠার আনুসাঙ্গিক নথি জমা দেওয়া হয়েছে। প্রতিবেদনটি পরবর্তী শুনানির দিনে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাইকোর্ট বেঞ্চে উত্থাপন করা হবে।

সুপ্রিম কোর্ট সূত্রে জানা গেছে, প্রতিবেদনে বলা হয়েছে স্থানীয়দের সঙ্গে সাঁওতাল পল্লীতে আগুন দেওয়ার ঘটনায় গোয়েন্দা পুলিশের একজনসহ তিন পুলিশ সদস্য জড়িত। তবে সেই পুলিশ সদস্যদের নামের ব্যাপারে নিশ্চিত হতে পারেনি তদন্ত কমিটি।

এর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, জড়িত পুলিশ সদস্যদের চিহ্নিত করতে ওইদিন সেখানে কারা কর্তব্যরত ছিলেন সে তালিকা পুলিশের কাছে চাওয়া হয়েছিল। কিন্তু পুলিশ সেই তালিকা প্রদান না করায় এই তিন পুলিশ সদস্যকে চিহ্নিত করা যায়নি।

এমই