ঝিনাইদহের ৬ উপজেলায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ২৩৯ জনকে গ্রেফতার করেছে।

গত রাত থেকে শুক্রবার (১১ আগস্ট) সকাল পর্যন্ত জেলার ৬ উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, জেলাব্যাপী সন্ত্রাস, নাশকতা বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত অভিযান চালান হয়।

অভিযানে সদর থেকে ৮৪ জন, হরিণাকুণ্ডু থেকে ১২ জন, শৈলকুপা ১১০ জন, কালিগঞ্জ থেকে ১০ জন, মহেশপুর থেকে ১৬ জন ও কোটচাঁদপুর থেকে ৭জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে।

এমবি