ভারত-বাংলাদেশের কুমিল্লা সীমান্তে শুক্রবারএক বাংলাদেশীকে পিটিয়ে হত্যা করেছে ভারতীয়রা। নিহত ব্যক্তি কুমিল্লার সদর উপজেলার সীমান্তবর্তী অরণ্যপুর গ্রামের আয়াত আলীর ছেলে এরশাদ হোসেন(৩০)।

বিজিবি ১০ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল জাকির হোসেন জানান, আজ ভোরে এরশাদ ভারতে প্রবেশ করে। এসময় ভারতীয়রা তাকে চুরি করতে প্রবেশ করেছে অভিযোগ তুলে পিটিয়ে আহত করে। তাকে গুরুতর আহত অবস্থায় ভারতীয় পুলিশ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়। সন্ধ্যার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এরশাদের মৃত্যুর খবর বিজিবি'কে জানায়।

তিনি আরো জানান, কুমিল্লা সীমান্তের বিবির বাজার এলাকায় রাত ৯টার দিকে তার লাশ হস্তান্তর করা হবে বিএসএফ'র পক্ষ থেকে জানানো হয়েছে।

জেআই