রাজধানীতে কথিত 'বন্দুকযুদ্ধে' শিবির কর্মী নিহত হয়েছেন। শেরেবাংলা নগর থানার তালতলা নতুন রাস্তা এলাকা নিহত জসিম উদ্দিনের (২৩) লাশ পড়ে থাকতে দেখা গেছে। নিহতের বুকে পিঠে বেশ কয়েকটি ছিদ্র জখম রয়েছে।
রোববার ভোর ৪টার দিকে লাশটি উদ্ধার করা হয়। নিহত জসিম উদ্দিনের বাবার নাম আবদুর রাজ্জাক।
শেরেবাংলা নগর থানার এসআই আবদুর রব বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভোরে খবর পেয়ে তালতলা নতুন রাস্তা এলাকা থেকে লাশটি উদ্ধার করে ময়নাদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এএইচ/ইআর





