২০ দলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোধের পাশাপাশি ৪৮ ঘন্টা হরতালের ২য় দিনে মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির গাজীপুর মহানগরী।

গাজীপুর মহানগরীর প্রচার সম্পাদক হাসান মেহরাবের নেতৃত্বে মিছিলটি ঢাকা-ময়মনশিংহ মহাসড়কে শুরু হয়।

মিছিলে আরো উপস্থিত ছিলেন,জামায়াতে ইসলামী কোনাবারী থানা আমির আবুল বাশার বশুনিয়া, শিবির নেতা আশরাফুল ইসলাম, ছাত্রনেতা তাওহীদ, ইউসুফসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মিছিল শেষে মহানগরীর প্রচার সম্পাদক সরকারকে হুশিয়ারী করে বলেন, যতদিন এ অবৈধ সরকারের পতন না হবে ততদিন আন্দোলন চালিয়ে যাবে ছাত্রশিবির।

সরকারের সকল ষড়যন্ত্র রুখে দিতে ছাত্রশিবির সর্বদায় প্রস্তুত রয়েছে, যতদিন এ অবৈধ সরকারের পতন না হবে ততদিন রাজপথে থেকে সবাইকে আন্দোলনে থাকার আহবান জানান নেতৃবৃন্দ।

ইআর