সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার রামেশ্বর গ্রামে রাইস মিলের বয়লার বিস্ফোরণে দু’জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো অন্তত আটজন।

বুধবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

পাঙ্গাসি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুস সালাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এম আর