শনিবার (১১ নভেম্বর) সকালে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের পাঠানো এক অভিনন্দন বার্তায় ক্রিকেট প্রেমী প্রধানমন্ত্রী পাকিস্তান দলকে পরাজিত করায় বাংলাদেশ দলের সব খেলোয়াড়, কোচ ও নারী ক্রিকেট দলের কর্মকর্তা ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সব কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান।
এর আগে গতকাল (১০ নভেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৬ রান তোলে পাকিস্তান।
টার্গেট তাড়ায় বাংলাদেশের রেকর্ড ১২৫ রানের উদ্বোধনী জুটিতে ভর করে ২৬ বল বাকি থাকতেই ৭ উইকেটের বড় জয় পায় বাংলার বাঘিনীরা। এর আগে টি-টোয়েন্টি সিরিজও নিজেদের করে নিয়েছিল নাহিদা আক্তার-ফাহিমা খাতুনরা।
এনএইচ





