সিলেটে একটি হোটেল থেকে তেরা মিয়া (৩৪) নামের এক কর্মচারীর বিবস্ত্র লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত ১২টার দিকে সিলেট নগরীর ধোপাদিঘীর পাড়ের সানফ্লাওয়ার আবাসিক হোটেল থেকে পা বাঁধা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
তেরা মিয়া (৩৪) নামে ওই হোটেল কর্মচারী সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জারারকোনা গ্রামের মৃত জলিল মিয়ার ছেলে।
সিলেট সদর থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে হোটেলের একটি কক্ষে তেরা মিয়ার লাশ দেখতে পেয়ে কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। পুলিশ পা বাঁধা অবস্থায় তার লাশ উদ্ধার করে।
হোটেল কর্তৃপক্ষ বলছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তেরা মিয়ার মৃত্যু হয়েছে।
এমকে





