রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির নেতা রাসেল আহমেদকে গুলি এবং পা কেটে দেয়ার প্রতিবাদে রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ  জেলায় ডাকা শিবিরের আধাবেলা হরতাল পালিত হয়েছে।

মঙ্গলবার সকাল ৬টা থেকে এ হরতাল শুরু হয়।

হরতালের শুরুতেই মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল ও রাস্তা অবরোধের চেষ্টা করে শিবিরকর্মীরা। হরতালে গোটা রাজশাহী শহর জুড়ে সতর্ক অবস্থানে ছিলপুলিশ। সকাল থেকে প্রধান সড়কগুলোতেও টহল দিতে থাকে পুলিশ।

আধাবেলা হরতালের কারণেরাজশাহী থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। তবে আন্তঃজেলা রুটে দু’একটি করে বাস যাতায়াত করতে দেখা গেছে।

ঢাকা, ১৭ জুন(টাইমনিউজবিডি.কম)//এনএস // এআর