আদিবাসী হিসেবে নিজেদের সাংবিধানিক স্বীকৃতির দাবিতে র্যামলি, মানববন্ধনসহ নানা কর্মসূচির মাধ্যমে খাগড়াছড়িতে আর্ন্তজাতিক আদিবাসী দিবস পালন করেছে পাহাড়ি সম্প্রদায়ের লোকজন।

দিবসটি উপলক্ষে শনিবার সকালে খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি, বাংলাদেশ আদিবাসী ফোরাম ও বাংলাদেশ মারমা সংগঠন ঐক্য পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য রালি বের করা হয়। র্যাদলিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যা লিতে জেলার বিভিন্ন গ্রাম থেকে চাকমা, মারমা ও ত্রিপুরা সম্প্রদায়ের লোকজন ঐতিহ্যবাহী পোশাকে অংশগ্রহণ করেন।

পরে খাগড়াছড়ি শহরের চেংগী স্কোয়ারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পাহাড়ি নেতারা পঞ্চদশ সংবিধান সংশোধনের মাধ্যমে দেশে বসবাসরত পাহাড়ি জনগোষ্ঠীকে আদিবাসী হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানান।

একই দাবিতে বাংলাদেশ আদিবাসী ফোরামের ব্যানারে খাগড়াছড়ির শাপলা চত্বরে মানববন্ধন হয়। বাংলাদেশ আদিবাসী ফোরাম খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি সাংবাদিক চাইথোয়াই মারমার সভাপতিত্বে এ মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষাবিদ প্রজ্ঞাবীর চাকমা, মধুমঙ্গল চাকমা, রাজনীতিবিদ চাথু মারমা।

ঢাকা, ৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই