প্রতারনার অভিযোগে যশোরের শার্শায় শামিম হোসেন নামে এক ভুয়া সেনা সদস্যকে আটক করছে পুলিশ। এসময় তার কাছ থেকে উদ্ধার করেছে সেনা সদস্যদের ব্যাবহৃত পোশাক।
মঙ্গলবার সকালে যশোরের শার্শা পাকশি সীমান্ত এলাকা থেকে তাকে আটক করেছে পুলিশ। শামিম শার্শা শিবোবাস সালতা গ্রামের সামছুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে যশোরের শার্শা পাকশি সীমান্তে সেনা সদস্যের পোশাক পরিহিত এক যুবককে সাইকেলে চড়ে ঘোরা ফেরাকালে সন্দেহ হয় স্থানীয়দের।
এসময় ছুটিতে থাকা চিটাগাংয়ে কর্মরত সেনা সদস্য তরিকুল ইসলাম বাবু ঘটনা স্থলে আসায় তাকে বিষয়টি অবগত করানো হয়। সেনা সদস্য বাবু শামিমকে তার পরিচয় জানতে চাইলে অসংলগ্ন কথাবার্তা বলতে শুরু করে।
এসময় পুলিশকে খরব দেওয়া হয়। শার্শা থানা পুলিশ তাকে আটক করে। তার কাছ থেকে উদ্ধার করে সেনা সদস্যদের পোশাক।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান আটকের সত্যতা স্বীকার করেছেন।
এআই





