ফেনীর দাগনভূঞা উপজেলার সিলোনিয়া বাজারে রিকশাচালক মফিজ হত্যা মামলার এজহারভূক্ত আসামি শিবির নেতা মোকারম হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে সিলোনিয়া বাজার থেকে মোকারমকে গ্রেফতার করে পুলিশ। 

এজাহার সূত্রে জানা যায়, ৫ জানয়ারী সংসদ নির্বাচনের আগে ১৫ ডিসেম্বর দুপুরে সিলোনিয়া বাজারে শিবির ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষের ঘটনায় শিবির কর্মীদের গুলিতে রিকশা চালক মফিজুর রহমান নিহত হন। ওই মামলায় মোকারমকে ৩নম্বর আসামি করা হয়।

দাগনভূঞা থানার ওসি আবুল ফয়সল  জানান, মঙ্গলবার রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সিলোনিয়া বাজার থেকে মোকারমকে গ্রেফতার করে। পরে দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।

ঢাকা, ৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ