শিবির নেতা ফরিদ উদ্দিনের হত্যাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করে ইসলামী ছাত্রশিবির গাজীপুর মহানগরী।

পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর মহানগরীর সভাপতি ফুয়াদ হাসান পল্লবের নেতৃত্বে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সাইনবোর্ড এলাকায় মিছিল্ করে শিবির নেতাকর্মীরা।

মিছিলে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরীর সহকারী সেক্রেটারি মু.হোসেন আলী, শিবিরের জেলা সভাপতি নুরুল ইসলাম, মহানগর শিবিরের সেক্রেটারী আহমেদ ইমতিয়াজ, অফিস সম্পাদক ইশমাম আব্দুল্লাহ, মানবউন্নয়ন সম্পাদক ফজলুল হক নোমান, শিক্ষা সম্পাদক রাফিউল হাসান রুপম, প্রচার সম্পাদক হাসান মেহরাব ও অন্যান্য নেতৃবৃন্দ।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে মহানগরীর সভাপতি বলেন, শহীদ ফরিদ ভাইকে হত্যা করে গাজীপুরে ইসলামী আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার যে ষড়যন্ত্র করেছে তা কখোনই ইসলামী ছাত্রশিবির হতে দিবেনা।শহিদের এ রক্তের বিনিময়ে হলেও গাজীপুরের মাটিতে ইসলাম বিজয়ী হবে ইনশাহ-আল্লাহ।

তিনি সরকারকে ফরিদ হত্যাকারীদের অবিলম্বে উপযুক্ত শাস্তি দিতে আহবান জানান,তা না হলে সকল কিছুর বিনিময়ে হলেও শহীদের রক্তের বদলা নিতে শিবির প্রস্তুত রয়েছে বলেও বলেন তিনি।

ইআর