রোহিঙ্গা সমস্যার পেছনে পাকিস্তানি জঙ্গি ও গোয়েন্দা সংস্থা আইএসআই এর ইন্ধন আছে বলে মন্তব্য করেছেন শাহরিয়ার কবির।
বৃহস্পতিবার (আগস্ট ৩১) গুলশানের হোটেল লেকশোরে ইনস্টিটউট অব কনফ্লিক্ট ল অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ আয়োজিত রোহিঙ্গা সংকটে বাংলাদেশ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ কথা বলেন বক্তারা।
এ সময় বুদ্ধিজীবী শাহরিয়ার কবির বলেন, রোহিঙ্গাদের সাথে পাকিস্তানের জঙ্গি ও গোয়েন্দা সংস্থার সঙ্গে প্রত্যক্ষ সম্পর্ক আছে। পাকিস্তানে রোহিঙ্গা জঙ্গিদের ট্রেনিংও দেয়া হয়।
বৈঠকে নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আলী শিকদার বলেন, রোহিঙ্গা সমস্যার পেছনে পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী এবং গোয়েন্দা সংস্থা আইএসআই জড়িত আছে।
এছাড়া রোহিঙ্গা সমস্যার সমাধানের জন্য চীন, ভারতসহ প্রতিবেশী দেশগুলোকে এগিয়ে আসতে হবে বলে মনে করেন তিনি।
আলোচনায় বক্তারা জানান বার্মা (মায়ানমার) রোহিঙ্গাদের স্বীকার করে না। তাদের আগে স্বীকার করতে হবে রোহিঙ্গারা তাদের নাগরিক।
আলোচনায় উপস্থিত আছেন, নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আব্দুর রশীদ, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আমেনা মহসীন, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত প্রমুখ।
এএইচ





