রাজধানীর মিরপুরের রূপনগর থানাধীন বিরুলিয়া ব্রিজের পূর্বপাশে বেড়িবাঁধের ওপর ট্রাক-কাভার্ড ভ্যানের সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। নিহতরা কাভার্ড ভ্যানের চালক ও হেলপার বলে জানা গেছে।

বুধবার (০৫) সকাল ১১টায় দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চালক মনির হোসেন (৪০) ও হেলপার ভদ্র কর্মকার (৫০)।

মনির ঝালকাঠি জেলার সদর থানার হানিফ শরিফের ছেলে। ভদ্র কর্মকার ঝিনাইদহ জেলার শৌলকূপা থানার মৃত বিজয় কর্মকারের ছেলে।

রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহিদ আলী বলেন, ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে যেতে সক্ষম হন।

ময়নাতদন্তের জন্য মরদেহ দু’টি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওএফ