কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। এ সময় ১টি এলজি ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের জামালপুর সীমান্ত এ গুলো উদ্ধার করা হয়।
পুলিশ ও এলাকাবাসী জানায়, জামালপুর গ্রামের জাকির হোসেনের ছেলে জনি (২২) ও আব্দুল হামিদের ছেলে এরশাদ (২৫) জামালপুর মাঠে গিয়ে কৃষক জামরুল ইসলামের পাট ক্ষেতের ভিতর প্রবেশ করে পাটের মাথা কাটতে থাকে।
এসময় কৃষক জামরুল ইসলাম তাদের বাঁধা দিলে তারা অস্ত্র উঁচিয়ে কৃষককে গুলি করতে উদ্যত হলে ওই কৃষক ও মাঠের লোকজন অস্ত্রধারী জনি ও এরশাদকে আটকিয়ে তাদের কাছ থেকে একটি এলজি ও এক রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করে। এ বিষয়ে দৌলতপুর থানার উপ-পরিদর্শক ওবাইদুর রহমান জানান, জামালপুর গ্রাম থেকে একটি এলজি ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তবে এঘটনায় কেউ আটক হয়নি।
ঢাকা, ১৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ





