চট্টগ্রামের চারটি উপজেলায় পৃথক অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১৩ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার গভীর রাত থেকে সোমবার সকাল পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তবে গ্রেফতারকৃতদের নাম জানা যায়নি।
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাঈমুল হাছান জানান, চলমান হরতাল-অবরোধে বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার দায়ে জেলার সীতাকুণ্ড, হাটহাজারী, লোহাগাড়া এবং সাতকানিয়া উপজেলা থেকে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন নাশকতামূলক ঘটনায় জড়িত থাকার দায়ে একাধিক মামলা রয়েছে। দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হবে।
কেএইচ





