আল পূর্বাশা রিক্রুটিং এজেন্সি’র প্রতারণার শিকার হয়ে সুদান থেকে দেশে ফিরেছেন ৩৩ শ্রমিক। এয়ার অ্যারাবিয়ার দুটি ফ্লিইটে শনিবার সকাল ৯টা ও ১০টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছেন।
প্রতারিত শ্রমিক মামুন জানান, রিক্রুটিং এজেন্সির সাথে আমাদের কথা হয়েছিল সেখানে প্রতিমাসে ৪০ হাজার বেতনের চাকরি দিবে। বিনিময়ে তারা আমাদের কাছ থেকে ২ লাখ করে টাকা নেয়।
কিন্তু সুদানে পৌঁছানোর পর আমাদের টেক্সটাইল মিলে কাজ দেয়া হয়। সেখানে প্রতিমাসে আমাদের মাত্র ৮/৯ টাকা বেতন দেয়া হতো।
তিনি আরও জানান, প্রতারণার বিরোধীতা করলে এজেন্সির লোকজন আমাদের মারধর করে সেখানে কাজ করতে বাধ্য করতো।
পরে বিষয়টি দেশে আমাদের অবিভাকদের জানানোর পর তারা অভিবাসী ঐক্য ফোরামের সাথে যোগযোগ করে। ফোরামের আহবায়ক আলামীন নয়ন বিষয়টি প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নজরে আনে।
পরে মন্ত্রণালয় থেকে এজেন্সি কর্তৃপক্ষকে শ্রমিকদের দাবি পূরণের নির্দেশ দেয়া হয়। অথবা আমাদের দেশে ফিরিয়ে আনার নির্দেশ দেয়। মন্ত্রণালয়ের চাপে রিক্রুটিং এজেন্সি আজ আমাদের দেশে ফিরিয়ে এনেছে।
ঢাকা, ৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





