ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে আদাবরে নবদিগন্ত আদর্শ বিদ্যালয়ে সাংবাদিকদেরকে কোনো ক্যামেরাসহ প্রবেশ করতে দেয়নি প্রিজাইডিং অফিসার।

পুলিশের কাছে ক্যামেরা জমা দিয়ে ভোট কেন্দ্রের ভিতরে প্রবেশ করতে হয়েছে বলে অভিযোগ করেছেন সাংবাদিকরা। এমনকি লাইনে দাড়ানো ভোটারদের সঙ্গেও কোনো ধরনের কথা বলতে দেননি প্রিজাইডিং অফিসার।

প্রিজাইডিং অফিসার আকতার হোসেন সাংবাদিকদের বলেন, 'এখানে ঠিকমত ভোট গ্রহণ চলছে, আপনারা চলের যান।'

নবদিগন্ত আদর্শ বিদ্যালয়ে ৪টি কেন্দ্র রয়েছে।

এমকে