ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুরের সালেহপুর সেতুতে ফাটল দেখা দিয়েছে। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
বুধবার রাত ১০টার দিকে ঢাকাগামী লেনে হেমায়েতপুর থেকে সালেহপুর ব্রিজ পর্যন্ত ৬ কিলোমিটার ও আরিচাগামী লেনে সালেহপুর থেকে শ্যামলী পর্যন্ত ১৩ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
তবে আজ (১৪ জানুয়ারি) বৃহস্পতিবার ভোরে ওই মহাসড়কে ৪ কিলোমিটার যানজট রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন জনসাধারণ।
আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সবুর খাঁন বলেন, বুধবার দুপুর থেকেই সালেহপুর সেতুর ফাটল দেখা গেছে। পরে নিরাপত্তার জন্য আরিচামুখী লেন দিয়ে সব পরিবহন পারাপার করানো হচ্ছে। তবে এতে বহু গাড়ি আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়েছে। তবে বৃহস্পতিবার সকালে যানজট কিছুটা কমে এসেছে।
এমবি





