ভোলায় পুলিশের বিশেষ অভিযানে সোমবার সকাল থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত ৫৫ জনকে আটক করা হয়েছে। ভোলা সদর, দৌলতখান, বোরহানউদ্দিন, তজুমদ্দিন, লালমোহন, চরফ্যাসন ও মনপুরা উপজেলায় পুলিশের এ বিশেষ অভিযান শুরু করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মো. মোকতার হোসেন।

পুলিশ সুপার বলেন, সোমবার সকাল থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত জেলার ৭ উপজেলায় ৫৫ জনকে বিভিন্ন অভিযোগে ভিত্তিতে আটক করা হয়েছে। আটককৃতদের মঙ্গলবার আদালতের প্রেরণ করা হয়েছে।


জেড/শাহীন