সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন।

আজ রোববার স্থানীয় সময় সকাল সাড়ে ৫টায় এ দুর্ঘটনা ঘটে।

দুবাইয়ের ফেস্টিভ্যাল সিটি এলাকায় ঘটা ওই দুর্ঘটনায় মোট ৪ জন মারা যান। নিহত অন্যজন ভারতীয় নাগরিক।

নিহতরা ক্রিস্টাল কোম্পানি নামে একটি প্রতিষ্ঠানের কর্মী বলে জানিয়েছে বাংলাদেশের কনসাল জেনারেলের কার্যালয়।

কিন্তু এখন পর্যন্ত নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে খুব দ্রুতই নিহতদের নাম ও পরিচয় জানা যাবে বলে জানিয়েছে ওই কার্যালয়।

এমবি