রাজধানীর রামপুরা এলাকায় ট্রাকের ধাক্কায় সোহাগ ওরফে শিমুল (২৭) নামে এক যুবক নিহত হয়েছে।

বুধবার (৩০ মার্চ) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সোহাগ বর্তমানে মহাখালীর কড়াইল বস্তিতে থাকতেন। তার গ্রামের বাড়ি শরীয়তপুরে।

নিহত সোহাগের সহকর্মী তাকিকুল জানান, সোহাগ বাড্ডার শাহাদাতপুরে অবস্থিত একটি ইন্টারনেট অফিসের কর্মচারী। দুপুরে তিনি অফিস থেকে বাইসাইকেলে করে খিলগাঁওয়ে যাচ্ছিলেন।

পথে রামপুরা এলাকায় এলে একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত জানান, মরদেহ এখন হাসপাতালের জরুরি বিভাগ মর্গে রাখা রয়েছে।

ওএফ