বেনাপোলে স্থল বন্দর থেকে ভারতীয় একটি ট্রাক বাংালাদেশী ইমরুল (২৬) নামে এক ট্রাক হেলপার চুরি করে নিয়ে যাওয়ার সময় ধরা পড়েছে আনসার সদস্যদের কাছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টার সময় সে ধরা পড়ে।
আটক হেলপার বেনাপোলের সাদিপুর গ্রামের শরিফুলের ছেলে বলে ।
বেনাপাল পোর্ট থানা পুলিশ জানায় ভারতীয় (নি ২৫-৩৪৭৭ ) ট্রাকটি ড্রাইভার আমাদনি পন্য খালাস করার পর ট্রাকটি গেটের বাইরে রেখে ভারতে যায়। আর এ সুযোগে ইমরুল গাড়িটির ভিতর ঢুকে গাড়ি চালিয়ে যশোরের দিকে যাওয়ার সময় আনসার সদস্যদের সন্দেহ হয়। তখন তারা ধাওয়া করে গাড়িটি আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
বেনাপোল পোর্ট থানার এসআই আশরাফুল আলম জানান তার বিরুদ্ধে গাড়ি চুরিরর মামলা দিয়ে তাকে যশোর আদালতে পাঠানো হয়েছে।
এম আর





