খাগড়াছড়ি জেলার মাটিরাঙা উপজেলার বাইল্যছড়ি পৌর টোল কেন্দ্র এলাকায় ঢাকাগামী শান্তি পরিবহন ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইসমাইল হোসেন(৩০) নামে এক যুবক নিহত হয়েছে।

রবিবার রাত ১১টায় এ দূর্ঘটনা ঘটে। নিহত যুবক মাটিরাঙার চৌধুরী পাড়ার মৃত সিরাজুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, খাগড়াছড়ি থেকে ঢাকাগামী শান্তি পরিবহন (মেট্রো ব ১৪-০৮৯০) এর সাথে বিপরীত দিক থেকে আসা মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে বাসের চাকায় পিস্ট হয়ে ঘটনাস্থলেই ইসমাইল হোসেনের মৃত্যু হয়। ঘটনার পরপরই উত্তেজিত জনতা সড়কে অবরোধ সৃষ্টি করে।

পরে মাটিরাঙ্গা জোনের সেনা সদস্য ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতাকে শান্ত করেন। ঘাতক বাসটি আটক করেছে পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিলো।

এদিকে এ দূর্ঘটনার জন্য শান্তি পরিবহনের বেপোরোয়া গতিকে দায়ী করে এর প্রতিবাদে সোমবার বেলা ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত অবস্থান কর্মসুচী পালন করেছে মাটিরাঙ্গা মোটর সাইকেল চালক সমিতি। অবস্থান কর্মসূচী শেষে উপজেলা প্রসাশন বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বক্কর/নাজিব