পলাশবাড়ি সদর ইউনিয়নের জামায়াতের আমির আবু তালেবকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ। এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত-শিবিরকর্মীরা। বৃহস্পতিবার রাতে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের ঠুটিয়াপাকুর এলাকায় এ বিক্ষোভ করে তারা। এসময় কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয় বলে জানা গেছে।
এর আগে ইউনিয়ন আমির গ্রেফতারের খবর পেয়ে বিকাল ৪টায় ঠুটিয়াপাকুর এলাকায় শতাধিক নেতাকর্মী অবস্থান নেয়। তারা সন্ধ্যা ছয়টা পর্যন্ত গাইবান্ধা-পলাশবাড়ি আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখে। পুলিশ ঘটনাস্থলে পৌছে তাদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
গাইবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল চন্দ্র চক্রবর্তী জানান, আবু তালেবের বিরুদ্ধে থানায় একাধিক মামলা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে।
ঢাকা, ২০ জুন (টাইমনিউজবিডি.কম)//কেএ





