খুলনা মেট্রোপলিটন পুলিশ অভিযান চালিয়ে বিএনপি ও শিবিরের পাঁচজনসহ ৩৮ জনকে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত মহানগরীর ৮ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এর মধ্যে বিভিন্ন অপরাধে নিয়মিত মামলার আসামি ৩৩জন এবং বিএনপি ও শিবিরের সন্দেহভাজন পাঁচজন।
খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) বিশেষ শাখার এডিসি মনিরুজ্জামান মিঠু গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
কেএইচ





