বরিশালের কীর্তনখোলা নদীতে ট্রলারডুবির ঘটনায় আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭ জনে।

শনিবার সকালে ওই মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান সদর নৌ-থানার ওসি শেখ বেল্লাল হোসেন। তবে তার পরিচয় জানা যায়নি।

এর আগে গেলো বুধবার ট্রলারডুবির ঘটনাটি ঘটে বলে জানা যায়। ট্রলারডুবির দুইদিন পর শুক্রবার চরমোনাই লঞ্চঘাট এলাকায় দুপুর থেকে বিকেল পর্যন্ত ছয়জনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশ।

শুক্রবারে উদ্ধার হওয়া শিশুসহ ছয় মৃত ব্যক্তিরা হলেন, মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার পাচনখোলা এলাকার বাদশা ঢালী (৬৫), ভবানীপুরের জাকির হোসেন দিলদার (৩০), ময়মনসিংহের মকবুল হোসেনের ছেলে দেলোয়ার হোসেন (২৮), গাজীপুর পৌরসভার আমানউল্লাহ দেওয়ানের ছেলে শাহ আলী (২৮), লক্ষ্মীপুরের হেদায়েত হোসেনের ছেলে আবদুল কুদ্দুস (২৪) ও আবদুল মালেকের ছেলে ইফতেখার (৯)।

জেড