ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার একটি স্টলে আগুন লেগেছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে ফ্রুটিকার স্টলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট চেষ্টা চালিয়ে সন্ধ্যা ৭টা ৪২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে আগুন লাগার পর মেলার ভেতরে থাকা ক্রেতা-দর্শনার্থীধ্যে মধ্যে আতঙ্ক ছড়িয় পড়ে। অনেকেই তাড়াহুড়ো করে মেলার বিভিন্ন গেট দিয়ে বাইরে ছুটে আসেন।

ফায়ার সার্ভিস জানিয়েছে, সন্ধ্যা ৭টা ১২ মিনিটে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমে আগুনের সংবাদ জানিয়ে একটি ফোন আসে। ফোন পেয়ে আশপাশের ইউনিটগুলোকে মেলায় পাঠানো হয়।

সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে ডিউটি অফিসার লিমা খানম বলেন, আগুন লাগার পরপরই আগুন নিয়ন্ত্রণে পাঁচটি ইউনিট কাজ শুরু করেছে। আরও তিন-চারটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

তিনি বলেন, মেলার ভেতরে ফ্রুটিকার স্টলে এই আগুন লেগেছে। হতাহতের কোনও খবর এখনও পাওয়া যায়নি। তিনি বলেন, প্রাথমিকভাবে এর চেয়ে বেশি কিছু জানা যায়নি।

ফায়ার সার্ভিস জানায়, বাণিজ্য মেলায় ফায়ার সার্ভিসের আলাদা একটি ইউনিট সবসময় থাকে। এছাড়া প্রায় সব কয়টি স্টলে নিজস্ব অগ্নিনিরাপত্তা সরঞ্জাম রয়েছে।

বাণিজ্য মেলায় ফ্রুটিকা স্টলে আগুন (ভিডিও)

তবে আগুন নিয়ন্ত্রনে আসলেও কি কারণে অগ্নিকান্ড ঘটেছে বা কি পরিমানে ক্ষয়ক্ষতি হয়েছে এ বিষয়ে তাৎক্ষনিক জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তারা বলছে,তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমান নিশ্চিত হওয়া যাবে।
নাছির