চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্তে ভারতের অভ্যন্তরে শুকুর আলী (৩২) ও সবদুল (৩৫) নামে দুই বাংলাদেশি গরু ব্যবসায়ীকে পিটিয়ে আহত করেছে ভারতীয়রা।

মঙ্গলবার রাত ১০ টার দিকে এ ঘটনা ঘটে।

বিজিবি জানায়, উপজেলার ঠাকুরপুর গ্রামের শুকুর আলী ও সবদুলসহ ৪ জন গরু আনতে ঠাকুরপুর সীমান্তের ৮৯ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে ভারতের শিবলায় যায়। এ সময় চোর ভেবে শুকুর আলী ও সবদুলকে মারপিট করে শিবলা গ্রামবাসী। অন্যরা পালিয়ে যায়। পরে তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ঠাকুরপুর বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার শহীদ সরোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

ঢাকা, ০২ জুলাই(টাইমনিউজবিডি.কম)//এনএস