আইনজীবী সমিতির সেক্রেটারি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন অভিযোগ করেছেন, নারায়ণগঞ্জের হত্যা ও গুমের সাথে বর্তমান সরকারের মন্ত্রী মোফাজ্জল হোসেন মায়ার ছেলে দিপু চৌধূরী সরাসরি জড়িত থেকে অনেক টাকা পয়সা লেনদেন করেছে। তাছাড়া র‌্যাব কমান্ডার তারেক এ ঘটনার সাথে সংশ্লিষ্ট ছিল যা বিভিন্ন মিডিয়াতে এসেছে।
আজ বুধবার দুপুর ১টার সময় নারায়ণগঞ্জের আইনজীবী চন্দন কুমার সরকারসহ ৭ খুনের প্রতিবাদে বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি এক মানববন্ধন কর্মসূচিতে এ কথা বলেন।
কর্মসূচিতে গণসংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সাবেক ও বর্তমান আইনজীবী প্রমূখ।
তিনি আরো বলেন, সংশ্লিষ্টদের গ্রেফতার করে আইনের আওতায় এনে রিমান্ডে নিতে হবে। তাহলেই প্রকৃত তথ্য বেরিয়ে আসবে। এখানে কোন সরকারি, বিরোধী দল বলতে কিছু নেই আইনের দৃষ্টিতে সবাই সমান। এ জন্য আইনজীবীদের দুর্বার আন্দেলন গড়ে তুলতে হবে।
এ্যাডভোকেট শুভ্রত চৌধূরীর সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন এ্যাডভোকেট মামুন মাহাবুব, জগলুল হায়দার আফরিক, জয়নাল আবেদীন, ফিরোজ আলম প্রমুখ।
[b]ঢাকা,কেএ, ৭ মে (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]