বার বার ব্যর্থ হবার পরও গণআন্দোলনকে নস্যাৎ করতে একের পর এক কুটকৌশল গ্রহণ করে যাচ্ছে অবৈধ সরকার। কিন্তু তারা সফল হবেনা। অবৈধ সরকারের সকল কুটকৌশল তাদের জন্যই বুমেরাং হবে।

আজ ছাত্রশিবির চট্টগ্রাম অঞ্চলের দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ছাত্রশিবিরের সেক্রেটারি আতিকুর রহমান। চট্টগ্রাম মহানগরী দক্ষিণের সভাপতি নূরুল আমিনের পরিচালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক ইয়াছিন আরাফাত, প্রচার সম্পাদক মনির আহমেদ।

সেক্রেটারী জেনারেল বলেন, পুলিশের সিদ্ধান্তে সিটি কর্পোরেশন নির্বাচন দিয়ে গণআন্দোলনকে দমাতে চাইছে। জনগণ তাদের চালাকি ধরে ফেলেছে। এসব কুটকৌশলে মুক্তির আন্দোলন থেমে যাবে না।

তিনি আরো বলেন, মায়াকান্না, অব্যাহত মিথ্যাচার, কিছু দলকানা গণমাধ্যম ও আইশৃঙ্খলা বাহীনির যৌথ প্রযোজনায় নাটক, হুমকি, ধামকিসহ বিভিন্ন ভাবে জনতার মুক্তির আন্দোলনকে বিভ্রান্ত করতে চাইছে সরকার। কিন্তু তাতে সফল হয়নি।

ইআর