চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বর্তমান মেয়র এম মনজুর আলমকে ‘উন্নয়ন আন্দোলন’-এর ব্যানারে এবারও মেয়র প্রার্থী ঘোষণা করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় চট্টগ্রামের জিইসি কনভেনশন সেন্টারে ‘উন্নয়ন আন্দোলন’-এর আহ্বায়ক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আবুল কালাম আজাদ মেয়র প্রার্থী হিসেবে মনজুরের নাম ঘোষণা করেন।

গতবারও এই ব্যানারে নির্বাচন করেছিলেন মনজুর আলম। বিএনপি তাঁকে সমর্থন দিয়েছিল। নির্বাচনে জয়ী হওয়ার পর তাঁকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা করা হয়।

বিএনপির সূত্র জানায়, এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বিএনপি মনজুরকে সমর্থন দেওয়ার ঘোষণা দেয়নি। তবে এবারও তাঁর প্রতি দলের সমর্থন থাকছে। শেষ পর্যন্ত বিএনপি নির্বাচনে গেলে তাঁকেই দল সমর্থন দেবে। সংবাদ সম্মেলনে মনজুরকে প্রার্থী ঘোষণার সময় চট্টগ্রাম মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

কেএইচ/জেআই