রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শতাধিক গার্মেন্টস শ্রমিক। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এ বিক্ষোভ শুরু হয়।
পল্লবী থানার উপ পরিদর্শক মাহবুবুল হক টাইম নিউজকে জানান, মিরপুরে পাওনিয়ার গার্মেন্টসটির কর্তৃপক্ষ তাদের গার্মেন্টস স্থানান্তর করতে চেয়েছিল।
মালিকপক্ষের দাবি, গার্মেন্টস ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ার তারা সেটি স্থানান্তর করতে চায়।
শ্রমিকরা গার্মেন্টস স্থানান্তরের আগেই তাদের তিন মাসের অগ্রিম বেতন দাবি করেন।
মূলত গার্মেন্টস স্থানান্তর ও শ্রমিকদের অগ্রিম বেতন চাওয়ার ঘটনাকে কেন্দ্র করেই বিক্ষুদ্ধ শ্রমিকরা সকাল ৯টার পর থেকেই মিরপুর ১০ থেকে ১২ নম্বর সড়ক অবরোধ করে।
পুলিশের পল্লবী জোনের সহকারি কমিশনার কামাল হোসেন জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
[b]ঢাকা, জেইউ// ৮ মার্চ (টাইমনিউজবিডি.কম) //এসএইচ[/b]
জাতীয়
মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ
রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শতাধিক গার্মেন্টস শ্রমিক। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এ বিক্ষোভ শুরু হয়। পল্লবী থানার উপ পরিদর্শক মাহবুবুল হক টাইম নিউজকে জানান, মিরপুরে পাওনিয়ার গার্মেন্টসটির কর্তৃপক্ষ তাদের গার্মেন্টস স্থানান্তর করতে চেয়েছিল





