চাপাইনাবানগঞ্জে শিবির নেতা আসাদুল্লাহ তুহিন নিহতের প্রতিবাদে রাজশাহী বিভাগের ৮ জেলায় ৪৮ ঘন্টার হরতাল চলছে।আজ সকাল ৬.০ থেকে শুক্র বার সকাল ৬.০ পর্যন্ত চলবে এই হরতাল।
আসাদুল্লাহ তুহিন চাপাইনবাবগঞ্জ সিটি কলেজের সভাপতি ও ইন্টার ২য় বর্ষের ছাত্র। সে শিবিরের সাথী।
মঙ্গলবার এক জরুরী বৈঠকে এ হরতালের ডাক দেয় শিবির। বৈঠকে উপস্থিত ছিলেন ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় সভাপতি আশরাফুল আলম ইমন, রাজশাহী মহানগর সভাপতি ডা. আনোয়ারুল ইসলাম, বগুড়া শহর শাখার সভাপতি আলাউদ্দিন সোহেলসহ আট জেলার সভাপতিবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, সোমবার২৬ জানুয়ারি দুপুরে চাঁপাই নবাবগঞ্জ সিটি কলেজের ১৭ বছর বয়সের এইচ.এস.সি ২য় বর্ষের মেধাবী ছাত্র আসাদুল্লাহ তুহিনকে র্যাব এর একটি টিম তার নিজ বাসা থেকে ধরে নিয়ে যায়। মঙ্গলবার ২৭ জানুয়ারি সকালে চাঁপাই নবাবগঞ্জ সদর হাসপাতালে তার লাশ পাওয়া যায়। আমরা ১৭ বছর বয়সের এইচ.এস.সি ২য় বর্ষের একজন মেধাবী ছাত্রকে এভাবে বিচার বহির্ভূত হত্যার তীব্র নিন্দা জানায়। এবং অনতিবিলম্বে হত্যাকারী র্যাব সদস্যদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানায়।
পুলিশের দাবি, নাশকতার অভিযোগে গতকাল সোমবার সন্ধ্যায় তুহিনকে আটক করে র্যাব। পরে রাতে র্যাব সদস্যরা তাকে নিয়ে ককটেল উদ্ধারে বের হয়। র্যাবের গাড়িটি লালাপাড়া এলাকায় গেলে গাড়ি থেকে তুহিন লাফ দেয়। এসময় পাশ দিয়ে যাওয়া একটি ট্রাকের নিচে চাপা পড়ে তুহিন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
নেতৃবৃন্দ সকলকে সর্বাত্মক হরতাল পালনের মাধ্যমে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর আহবান জানান।
ইআর





