কুষ্টিয়ায় ট্রলির ধাক্কায় স্থানীয় দৈনিক দেশতথ্য পত্রিকার সিনিয়র রিপোর্টার শাহিনুল ইসলাম শাহিন নিহত হয়েছেন।

বুধবার রাতে কুষ্টিয়া সদর উপজেলার মোল্লাতেঘরীয়ায় এ দুঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষ্যদর্শী সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ১০টার দিকে শহরের মোল্লাতেঘরীয়াতে আখ বোঝাই ট্রলির ধাক্কায় শাহীন ছিটকে পড়ে মারাত্মক আহত হয়।

এসময় স্থানীয়রা আহত শাহিনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এদিকে সাংবাদিক শাহিনের মৃত্যুতে কুষ্টিয়ার সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

এআর