ইউনিয়ন পরিষদ নির্বাচনের চতুর্থ দফা নির্বাচনের জন্য নোয়াখালীর সেনবাগ উপজেলার ৯ ইউনিয়নের মধ্যে ৮টিতে বিএনপির (ধানেরশীষ) প্রতীকের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।

উপজেলা বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দলের প্রার্থীদের নাম ঘোষণা করেন সাবেক বিরোধীদলীয় ফিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক।

বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা হচ্ছেন-ছাতারপাইয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুর রহমান, কেশারপাড় ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আবদুল হক সুমন, ডুমুরিয়া ইউনিয়নে বিএনপির সভাপতি আলহাজ্জ্ব সাখাওয়াত হোসেন, কাদরা ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার মোক্তার হোসেন ইকবাল, অর্জুনতলা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদাত হোসেন খান সাধন, মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইকরামুল হক সোহাগ, বীজবাগ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান বাকের হোসেন কোম্পানী, নবীপুর ইউনিয়নে ইউনিয়র বিএনপির সাধারণ সম্পাদক আমিন উল্লাহ বিএসসি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সেনবাগ উপজেলা বিএনপির সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মোক্তার হোসেন পাটোয়ারী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহাদাত আনসারী তিতুমীর, সেনবাগ পৌরসভা বিএনপির সভাপতি জহিরুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক শহিদুল আলম, সেনবাগ পৌর বিএনপির সাবেক সভাপতি জহিদুল হক সবুজ, সেনবাগ উপজেলা যুবদল সভাপতি মির্জা মোহাম্মদ মোস্তফা, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন লিটন, পৌর যুবদল সভাপতি মোকারম হোসেন, সাধারণ সম্পাদক ইমান হোসেন, ছাত্রদল সভাপতি সাহেব উদ্দিন রাসেল, সাধারণ সম্পাদক নুর নবী রাজু, পৌর ছাত্রদল সভাপতি ইমরান হোসেন স্বপন, সাধারণ সম্পাদক মিলন সহ বিপুল প্রমুখ।

এমআইএস