খুলনার ফুলতলা উপজেলায় প্রতিপক্ষের হামলায় সাজু জোমাদ্দার (১৮) নামে এক ব্যক্তি মারা গেছেন।
শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ফুলতলা বাজারের একটি ফার্নিচারের দোকানে এ ঘটনা ঘটে। নিহত সাজু জোমাদ্দার ওই দোকানের কর্মচারী ছিলেন।
ফুলতলা থানার ওসি ইলিয়াস ফকির জানান, তুচ্ছ ঘটনা কেন্দ্র করে সাজু ও জুয়েলের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এর এক পর্যায়ে জুয়েল সাজুকে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান সাজু। পরে পুলিশ মরদেহ উদ্ধার শেষে জুয়েলকে আটক করে।
তবে তাৎক্ষণিকভাবে দোকানের নাম ও মালিকের নাম জানাতে পারেননি ওসি।
এএইচ





